[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

দেশে আর মব কালচার সহ্য করা হবে না - স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ৭:৪৯ পিএম

সংগৃহীত ছবি

দেশে গণপিটুনি বা তথাকথিত ‘মব কালচার’ আর সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ কিংবা জসমাবেশের আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রশ্নটি উত্থাপন করেন সংসদ সদস্য রুমিন ফারহানা।


আলোচনায় রুমিন ফারহানা অতীতের গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বর্তমান সময়ে বেড়ে ওঠা ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে এ ধরনের সহিংস ঘটনায় প্রায় ২৫০ থেকে ৩০০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

একই সঙ্গে তিনি নিজেও একটি ঘটনার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন এবং এ প্রবণতা রোধে সরকারের কার্যকর পদক্ষেপ জানতে চান।


জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার এ ধরনের সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সময়ের মতো সড়ক অবরোধ বা আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা আর মেনে নেওয়া হবে না।


তিনি আশ্বস্ত করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় রাখা হয়েছে এবং যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর