[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ১২:০৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের-কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে বলে জানা গেছে।

ডিবির একটি সূত্র জানায়, ২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেন’ পর্বের ঘটনায় জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে।

এর আগে ওই সময়ের আলোচিত দুই ব্যক্তি মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ-কে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।

তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


উল্লেখ্য, আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এ দায়িত্ব পালন করেন এবং ওই সময় তিনি প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর