[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৪ চৈত্র ১৪৩২

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ১০:৪৪ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত দুই সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখার উপকমিশনার মো. আমীর খসরুর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, উত্তরা জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।


এদিকে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার নাসিম উদ্দিনকে উত্তরা বিভাগের সংশ্লিষ্ট জোনে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর