[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১৩ চৈত্র ১৪৩২

যুবদল নেতা কিবরিয়া হত্যা: দুই শুটার আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ১১:৩৮ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটি জানায়, কিলিং মিশনে অংশ নেওয়া এই দুই ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে র‍্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।


ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামে একটি দোকানে প্রবেশ করে মুখোশধারী তিন দুর্বৃত্ত কাছ থেকে গুলি চালিয়ে কিবরিয়াকে হত্যা করে। পরে পালানোর সময় দ্রুতগতিতে অটোরিকশা চালাতে না পারায় চালককেও গুলি করে আহত করে তারা।


এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।


আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর