প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মিরপুরে আন্দোলনের সময় গুলিতে দেলোয়ার হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।
অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি রিমান্ড বাতিলের আবেদন জানান।
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এসআর
মন্তব্য করুন: