[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১১:৩৯ এএম

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম

 ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে তাকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। আজ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

​ফজলে করিমের পাশাপাশি এই মামলায় গ্রেপ্তার হওয়া আরও চারজনকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম এবং যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের আসামি করা হয়েছে। এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি ফজলে করিমকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।

​এদিকে, এই মামলাকে কেন্দ্র করে সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ওঠায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ফজলে করিমের পরিবারের কাছ থেকে জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গত ১০ মার্চ একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছেন চিফ প্রসিকিউটর। আজকের শুনানিতে তদন্ত প্রতিবেদনের পাশাপাশি এসব বিষয়ের ওপর আদালতের দৃষ্টি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর