[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

প্রথম অধিবেশন উপলক্ষে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নিয়ে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১০:১০ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অধিবেশনকে সামনে রেখে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং ব্যবস্থাপনা সম্পর্কে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১১ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে আমন্ত্রিত অতিথিরা জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন মনিপুরীপাড়া গেট (৬ নম্বর), বকুলতলা গেট (১২ নম্বর) এবং আসাদগেট (১ নম্বর) দিয়ে।


যানজট এড়াতে অতিথিদের মনিপুরীপাড়া গেট ব্যবহার না করে বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া আমন্ত্রণপত্রের সঙ্গে দেওয়া গাড়ির স্টিকার—পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল—অনুযায়ী নির্ধারিত স্থানে গাড়ি পার্ক করতে বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা, মেঘনা, যমুনা ও শাপলা স্টিকারযুক্ত যানবাহন সংসদ ভবনের অভ্যন্তরে নির্ধারিত স্থানে পার্ক করা যাবে। আর বকুল, শিমুল ও শিউলি স্টিকারধারী গাড়িগুলো রাখা হবে পুরাতন বাণিজ্যমেলা মাঠে।


অন্যদিকে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যানবাহন মানিক মিয়া এভিনিউয়ের মূল সড়কে এক সারিতে পার্ক করতে হবে।


নির্দেশনায় আরও বলা হয়েছে, আমন্ত্রিত অতিথিদের টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করতে হবে।

এ সময় দ্রুত গাড়ি থেকে নেমে প্রবেশের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে চালক বা সঙ্গে থাকা ব্যক্তিদের গাড়ি থেকে না নামার অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর