ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ যাবতীয়
নির্বাচনী সরঞ্জাম নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই দুই আসনের বিজয়ী প্রার্থীদের নামে নোটিশ জারির আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করে এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন ধার্য করা হয়েছে।
মামলা দায়ের: ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন এবং ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক ভোট পুনর্গণনার দাবি জানিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা করেন।
আদালতের পদক্ষেপ: কারচুপির অভিযোগ আমলে নিয়ে আদালত নির্বাচনী সরঞ্জামগুলো সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছেন যাতে পরবর্তীতে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা যায়।
সার্বিক পরিস্থিতি: এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অনিয়ম তুলে ধরে বিএনপি ও জামায়াতে ইসলামীর একাধিক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে বেশ কয়েকটি আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন এই বেঞ্চ।
গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে এই বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।
এসআর
মন্তব্য করুন: