[email protected] শুক্রবার, ৬ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ৭:৩৬ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই আসনের নির্বাচনী ফলাফল নিয়ে করা একটি আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।


বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশনা দেন। বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ আদালতে ভোট পুনর্গণনার আবেদন করলে তার ওপর শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন।


বাগেরহাট-১ সংসদীয় আসনের আওতায় রয়েছে চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা। নির্বাচনের ফলাফল নিয়ে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই আসনের প্রাপ্ত ভোট পুনরায় গণনার নির্দেশ দিয়েছে আদালত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর