[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৩:৪৬ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনের দুই সদস্য একযোগে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) তারা সচিবালয়ে গিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করেন চেয়ারম্যান ড. মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ।

সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থানের পর তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করে বেরিয়ে যান।


পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, কোনো ধরনের চাপ বা বাহ্যিক প্রভাবের কারণে নয়; প্রাতিষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।


উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি পাঁচ বছরের জন্য এ দায়িত্ব পান।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।

আলি আকবার আজিজী ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর