বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
সর্বশেষ আদেশ অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজ–এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, বর্তমান কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)–এর মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই সঙ্গে ১৯ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে, বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে।
এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ রদবদল আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: