ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)–এ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, স্থায়ীভাবে নতুন কেউ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত মো. সরওয়ার কমিশনারের দায়িত্বে থাকবেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।
পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা সাজ্জাত আলী পূর্বে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তাকে চাকরিচ্যুত করা হলেও সরকার পরিবর্তনের পর পুনর্বহাল করা হয়।
২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
অন্যদিকে, মো. সরওয়ার এর আগে এসবি থেকে ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন।
পরে তাকে ট্রাফিক বিভাগের প্রধান করা হয় এবং ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: