ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে দুটি রাজনৈতিক দল।
তিনটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিএনপি পৃথকভাবে আবেদন করে।
জামায়াতের পক্ষ থেকে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে শেরপুরের একটি আসনে অনিয়মের অভিযোগ তুলে আবেদন করেছে বিএনপি
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেন-এর নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে প্রাথমিক আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।
আদালতের এই আদেশের তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আবেদনে অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটগ্রহণ ও গণনায় গুরুতর অনিয়ম হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল প্রমাণাদি সংরক্ষণে সব ব্যালট ও নির্বাচনী সামগ্রী নিরাপদে রাখার নির্দেশনা দিয়েছেন।
পরবর্তী শুনানিতে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: