[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে খালাস বাগেরহাটের খান আকরাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭ এএম

সংগৃহীত ছবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় দণ্ডিত বাগেরহাটের খান আকরাম হোসেনকে আপিল বিভাগ খালাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ। এর আগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনের করা আপিলের ওপর রায় ঘোষণার জন্য এ দিন ধার্য ছিল।


উল্লেখ্য, ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় দেন। ট্রাইব্যুনালের রায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।


রায়ে বলা হয়েছিল, মামলার তিন আসামির মধ্যে শেখ সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের পাঁচটি এবং খান আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের একটি প্রমাণিত হয়েছে। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে সিরাজুল হককে সর্বোচ্চ সাজা এবং আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন।


মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা গেলে তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও খান আকরাম আপিল করেন। তবে আপিল বিচারাধীন থাকাকালীন শেখ সিরাজুল ইসলামও মারা যান বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।


সবশেষে আপিল বিভাগ খান আকরামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর