জরুরি প্রয়োজন মেটাতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, পুলিশের দায়িত্ব পালনে কেউ অবৈধভাবে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈধ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না।
একই সঙ্গে পুলিশের কার্যক্রম পরিচালনার সময় যাতে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হবে বলে জানান তিনি।
এছাড়া তিনি বলেন, আগের সরকারের আমলে ইস্যু হওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।
লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসআর
মন্তব্য করুন: