[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২

রমজানে স্কুল বন্ধের হাইকোর্টের নির্দেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০০ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, তা আপাতত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ স্থগিতাদেশ দেন।

ফলে রমজানজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ এখন কার্যকর থাকছে না।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।


এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রমজান মাসে সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।

ওই শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।


জানা যায়, রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। এর আগে গত ৫ জানুয়ারি এ বিষয়ে সরকারকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল।


চেম্বার আদালতের স্থগিতাদেশের ফলে বিষয়টি এখন আপিল বিভাগের পরবর্তী শুনানির ওপর নির্ভর করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর