[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

শপথ অনুষ্ঠান দক্ষিণ প্লাজায়, এমপিদের শপথ পড়াতে পারেন সিইসি: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪০ পিএম

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাতে পারেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তবে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি—এমনটাই সম্ভাবনা বলে উল্লেখ করেন তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উপদেষ্টা জানান, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের এবং বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, প্রচলিত রীতি অনুযায়ী শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।

এমপিদের ক্ষেত্রে সিইসি শপথবাক্য পাঠ করাতে পারেন এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতি পরিচালনা করবেন।

রাজনৈতিক দলের আগ্রহের প্রেক্ষিতে দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।


আমন্ত্রিত অতিথিদের বিষয়ে আসিফ নজরুল বলেন, কনভেনশন অনুযায়ী তালিকা প্রস্তুত করছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে। তবে কোনো দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এ বিষয়ে তিনি অবগত নন।


আগামী মন্ত্রিসভায় নিজের অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, নতুন মন্ত্রিসভায় তার থাকার কোনো প্রশ্নই ওঠে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর