আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর ক্ষেত্রে সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের কোনো আইনগত সুযোগ নেই।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি এ শপথ পরিচালনা করবেন।
অন্যথায়, নির্বাচনের তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন।
বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা আরও জানান, নতুন এমপিদের শপথ গ্রহণের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের বিলম্বে যাবে না।
এসআর
মন্তব্য করুন: