বেসরকারি খাতের শীর্ষ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপ-এর অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার’ পদে নতুন কর্মী নেবে।
পদের বিবরণ
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা
ন্যূনতম এসএসসি পাস; এইচএসসি, ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে নতুন প্রার্থীরাও (ফ্রেশার) আবেদন করতে পারবেন।
দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
অন্যান্য তথ্য
বয়সসীমা: সর্বোচ্চ ২৯ বছর
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদনযোগ্য
কর্মস্থল: বাংলাদেশের বিভিন্ন অঞ্চল
বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান
আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
এসআর
মন্তব্য করুন: