[email protected] সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৩ পিএম

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৫ জনকে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানানো হয়েছে।
জেলা ভিত্তিক ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ২ হাজার ৮০৭ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এর পর কুমিল্লা থেকে ২ হাজার ৫৬৪, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০, দিনাজপুর থেকে ২ হাজার ৪২১, গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫, সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ এবং সুনামগঞ্জ থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।


উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন।


এই নিয়োগ পরীক্ষা ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) ১ হাজার ৪০৮টি কেন্দ্রে গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। পদসংখ্যার বিপরীতে আবেদন জমা পড়েছিল প্রায় ১০ লাখ ৮০ হাজার, যার মধ্যে ৮ লাখ ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
পূর্ণ ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর