[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

মোদির বিরুদ্ধে ‘রাজনৈতিক যুদ্ধের’ ঘোষণা থালাপতি বিজয়ের

এম. এ রনী

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ১০:৩৪ এএম

সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় এবার সরাসরি রাজনীতিতে শক্ত অবস্থান নিয়েছেন।

আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে তীব্র অবস্থান ঘোষণা করেছেন। বিজেপিকে তিনি আখ্যা দিয়েছেন ‘ফ্যাসিস্ট দল’ হিসেবে।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে আয়োজিত দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বক্তব্য দেন বিজয়। সেখানেই তিনি বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেন।

বিজয় তাঁর বক্তৃতায় বলেন,
“একটা সিংহ সবসময় সিংহই থাকে। তার গর্জন একবার উঠলেই আট কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যত শেয়ালই থাকুক, রাজা কিন্তু একটাই—সিংহ।”

তিনি স্পষ্ট করে জানান, তাঁর দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) কোনো জোটে যাবে না। ২০২৬ সালের নির্বাচন তারা এককভাবেই লড়বে—‘গো অ্যালোন’ নীতি অনুসরণ করবে।

ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হয়ে ওঠার চেষ্টা করছেন। ডিএমকে ও এআইএডিএমকের বাইরে গিয়ে ভোটারদের সামনে নতুন বিকল্প হিসেবে তাঁর দলকে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য।

উল্লেখ্য, তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব দীর্ঘদিনের। এনটি রামা রাও, জয়ললিতা, কামাল হাসানদের মতো এবার থালাপতি বিজয়ও সেই ধারাকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাইছেন।

এসআর

সম্পর্কিত খবর