যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল Todd Blanche জানিয়েছেন, সাম্প্রতিক হামলার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে তদন্ত চলছে এবং প্রাথমিক তথ্য ইঙ্গিত করছে তার লক্ষ্য ছিল মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
সম্ভাব্য টার্গেটের তালিকায় প্রেসিডেন্ট Donald Trump-ও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাঞ্চ বলেন, হামলাকারী হোটেলের ভেতরেই অস্ত্র জোড়া লাগিয়েছিল এমন তথ্য পাওয়া গেছে, যা যাচাই করে দেখছেন তদন্তকারীরা।
তবে নিরাপত্তা বলয় ভেদ করে সে খুব বেশি অগ্রসর হতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।
ব্ল্যাঞ্চ আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত Los Angeles থেকে ট্রেনে করে Chicago হয়ে Washington, D.C.-তে পৌঁছান।
তিনি বলেন, আগামী সোমবার অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হতে পারে।
একই দিনে বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি একই ধরনের তথ্য তুলে ধরেন এবং বলেন, তদন্তকারীদের ধারণা—হামলাকারী ট্রাম্প প্রশাসনের সদস্যদের লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন।
এছাড়া সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাঞ্চ জানান, ওই ব্যক্তি ওয়াশিংটনের Washington Hilton-এ অবস্থান করছিলেন, যেখানে সংশ্লিষ্ট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছিল।
তদন্তে তিনি এখন পর্যন্ত তেমন কোনো সহযোগিতা করছেন না বলেও উল্লেখ করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।
এসআর