[email protected] রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ যুগলের গণ বিয়ে, উপস্থিত ২০ হাজার মানুষ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ১:০১ পিএম

সংগৃহীত ছবি

ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকায় আনন্দের বার্তা নিয়ে সম্পন্ন হলো ৩০০ যুগলের এক বিশাল গণ বিয়ে। গত শুক্রবার (২৪ এপ্রিল) মধ্য গাজায় সংযুক্ত আরব আমিরাতের ‘গালান্ত নাইট ৩’ কর্মসূচির আওতায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যারা আর্থিক

 সংকটের কারণে দীর্ঘ সময় ধরে বিয়ে করতে পারছিলেন না, মূলত তাদের সহায়তা করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। গালফ নিউজের তথ্যমতে, গত ফেব্রুয়ারিতে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর কয়েক হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই করে এই ৩০০ যুগলকে নির্বাচন করা হয়।

​পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ফিলিস্তিনি ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে আরব আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি নবদম্পতিদের বিভিন্ন উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিরূপ পরিস্থিতির মধ্যেও এই খুশির মুহূর্ত প্রত্যক্ষ করতে নবদম্পতিদের পরিবার, স্থানীয় নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় ২০ হাজার মানুষের সমাগম ঘটে। ফিলিস্তিনিদের জীবনের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনার লক্ষ্যেই এমন বড় পরিসরের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

এসআর

সম্পর্কিত খবর