মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম বলেছেন , সাম্প্রতিক হামলার ঘটনা তাকে ইরান সংক্রান্ত সামরিক লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।
হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, “এই হামলা আমাকে ইরানের বিরুদ্ধে চলমান লড়াই থেকে বিরত রাখতে পারবে না।
তবে তিনি স্পষ্ট করে জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হামলার সঙ্গে ইরানের কোনো প্রত্যক্ষ যোগসূত্র পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, “আমাদের কাছে যেসব তথ্য আছে, তাতে মনে হচ্ছে এই হামলা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে সরাসরি সম্পর্ক নেই। তবে তদন্ত চলছে, এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হামলাকারী সম্পর্কে ট্রাম্পের মন্তব্য, এটি একজন একক ব্যক্তির কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তাকে ‘মানসিকভাবে অস্থিতিশীল’ উল্লেখ করে ট্রাম্প বলেন, “যদিও সে একাই হামলা চালিয়েছে বলে মনে হচ্ছে, তবুও পেছনে অন্য কোনো সহযোগিতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে কি না, তা নিশ্চিত নয়।
উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট না হয়ে তিনি সম্প্রতি পাকিস্তানে নির্ধারিত কূটনৈতিক সফর বাতিল করেন।
এসআর