মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকে একটি ‘বিপজ্জনক পেশা’ হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের একটি হোটেলে নৈশভোজ চলাকালে গুলির ঘটনার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। হোয়াইট হাউস
ব্রিফিং রুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রেসিডেন্সি যে এতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা আগে জানলে তিনি হয়তো নির্বাচনেই অংশ নিতেন না।
সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি নিজের নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও একে খুব বেশি গুরুত্ব দিতে চান না। তিনি বিষয়টিকে রসিকতা হিসেবে নিলেও পরে গুরুত্বের সাথে বলেন যে, দেশের সেবায় এই ঝুঁকি কাজেরই অংশ এবং তিনি তার কাজ নিয়ে গর্বিত।
উল্লেখ্য, ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে সাংবাদিকদের সাথে নৈশভোজের সময় গুলির শব্দ শোনা গেলে দ্রুত ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প দাবি করেন, হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং সিক্রেট সার্ভিসের সদস্যরা সাহসিকতার সাথে তাকে আটক করতে সক্ষম হয়েছেন।
এসআর