ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ
সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তার কথা জানান।
প্রণালির ওপর নিয়ন্ত্রণ: ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর এখন মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলসীমায় প্রবেশ বা বের হতে পারবে না।
বন্ধের সময়সীমা: তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তিতে না আসবে, ততক্ষণ এই প্রণালিটি বন্ধ থাকবে।
সামরিক কঠোরতা: অন্য একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে কেউ যদি মাইন স্থাপনের চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনীকে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি: বর্তমান উত্তেজনার মধ্যেই ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরানের ভেতরে এখন গভীর ‘অভ্যন্তরীণ বিভাজন’ কাজ করছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি বন্ধ রাখার ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে এবং তেলের বাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এসআর