দীর্ঘ চন্দ্রাভিযান সফলভাবে সম্পন্ন করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন আর্টেমিস ২-এর নভোচারীরা। এই ঐতিহাসিক সাফল্যের জন্য অভিযানের ক্রু সদস্যদের ভূয়সী প্রশংসা ও
অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প আর্টেমিস ২-এর ক্রু সদস্যদের ‘অত্যন্ত মেধাবী’ হিসেবে অভিহিত করেন। তিনি পুরো সফরকে অসাধারণ এবং অবতরণকে নিখুঁত বলে বর্ণনা করেন। প্রেসিডেন্ট হিসেবে এই অর্জনে তিনি গর্ববোধ করছেন বলেও জানান।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নভোচারীদের খুব শীঘ্রই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী মহাকাশ লক্ষ্যমাত্রা ঘোষণা করে বলেন, নাসা আবারও এ ধরনের বড় অভিযান পরিচালনা করবে এবং তাদের পরবর্তী গন্তব্য হবে লাল গ্রহ ‘মঙ্গল’।
এসআর