[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ৪:২৩ পিএম

আলোচনা শুরুর আগেই ইরানের একটি অন্যতম প্রধান শর্ত মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানের বিপুল পরিমাণ সম্পদ মুক্ত করে দিতে রাজি হয়েছে

 ওয়াশিংটন। শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

​ইরানি কর্মকর্তাদের মতে, আলোচনার আগে এটি যুক্তরাষ্ট্রের একটি 'সদিচ্ছার পরীক্ষা' এবং তারা যে এই কূটনৈতিক প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছে, এটি তারই প্রমাণ। তবে এই সম্পদ ছাড়ার বিষয়টি সরাসরি 'হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের' সঙ্গে যুক্ত। অর্থাৎ, ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো বাধা ছাড়াই জাহাজ চলাচলের নিশ্চয়তা দেয়, তবেই তাদের এই অর্থ ফেরত দেওয়া হবে।

​এর আগে ইরানের স্পিকার বাঘের ঘালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ এবং জব্দকৃত অর্থ ফেরত না পাওয়া পর্যন্ত তারা পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবেন না। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের পণ্য বিক্রির বিলিয়ন বিলিয়ন ডলার বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আটকে আছে।

​উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া টানা ৪০ দিনের যুদ্ধ সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় থেমেছে। তবে এই যুদ্ধবিরতি এখনো বেশ ভঙ্গুর। ডোনাল্ড ট্রাম্প গতকালই হুমকি দিয়েছেন যে, যদি এই আলোচনা ব্যর্থ হয়, তবে ইরানে আবারও হামলা শুরু হবে এবং এর জন্য জাহাজগুলোকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর