[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

গাজায় ৪০ দিনের অমানবিকতা: আড়ালে পড়া ভয়াবহ চিত্র

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ৭:২৪ পিএম

৩৬ দিনই বোমাবর্ষণ: গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৪০ দিনের মধ্যে ৩৬ দিনই গাজায় বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরাইল। এই সময়ে ১০৭ জন নিহত এবং ৩৪২ জন আহত

 হয়েছেন। সামগ্রিকভাবে গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে, যার ১০ শতাংশই নারী ও শিশু।

​চিকিৎসা ব্যবস্থার বিপর্যয়: গত ৪০ দিনে গাজায় জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল ৭ হাজার ৮০০ জনের, কিন্তু ইসরাইল মাত্র ৬২৫ জনকে (৮%) বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে। বর্তমানে ৪ হাজার শিশুসহ প্রায় ১৮ হাজার ৫০০ জন সংকটাপন্ন রোগী মৃত্যুর প্রহর গুনছেন।

​ত্রাণ সরবরাহে বাধা: চুক্তিতে নির্ধারিত ২৩ হাজার ৪০০টি ট্রাকের বিপরীতে গত ৪০ দিনে মাত্র ৪ হাজার ৯৯৯টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে, যা প্রতিশ্রুত ত্রাণের মাত্র ২০ শতাংশ।

​তীব্র খাদ্য সংকট: কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির ফলে গাজার ৭৭ শতাংশ মানুষ এখন তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি গত ৮ এপ্রিল ইরান-ইসরাইল যুদ্ধবিরতির ঘোষণার দিনও ইসরাইলি ড্রোন হামলায় আলজাজিরার এক সংবাদকর্মী নিহত হন।

​বিশ্বের নজর ও বাস্তবতা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এবং সাময়িক যুদ্ধবিরতি নিয়ে বিশ্ববাসী ব্যস্ত থাকলেও গাজার এই ভয়াবহ মানবিক বিপর্যয় প্রচারের আড়ালে রয়ে গেছে।

এসআর

সম্পর্কিত খবর