অর্থোডক্স ইস্টার উপলক্ষে অল্প সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩২ ঘণ্টার এই সাময়িক বিরতির কথা জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তার দেশ এই সিদ্ধান্তকে সম্মান জানাবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা রয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, এটি নতুন কিছু নয়। এর আগে গত বছরও একই ধরনের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যেখানে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছিল।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি যেকোনো ধরনের উসকানি বা অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় সেনাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
এসআর