চলমান বৈশ্বিক সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এই উদ্বেগের কথা জানায়।
এফএও-র তথ্যমতে, মার্চ মাসে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যসূচক ১২৮.৫ পয়েন্টে পৌঁছেছে। ফেব্রুয়ারি মাসের তুলনায় এই বৃদ্ধি প্রায় ২.৪ শতাংশ। বিশ্ববাজারে লেনদেন হওয়া বিভিন্ন নিত্যপণ্যের দামের ওঠানামা বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়।
সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো জানান, সংঘাত শুরুর পর খাদ্যের দাম সরাসরি না বাড়লেও জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এর পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে পর্যাপ্ত শস্য মজুদ থাকায় এই দাম বৃদ্ধির প্রভাব কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।
ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে সতর্ক করে তিনি বলেন, চলমান সংঘাত যদি ৪০ দিনের বেশি স্থায়ী হয় এবং উৎপাদন খরচ না কমে, তবে কৃষকরা চাষাবাদ কমিয়ে দিতে পারেন। এর ফলে চলতি বছর এবং আগামী বছরে খাদ্য সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে দাম আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করছে।
এসআর
মন্তব্য করুন: