[email protected] শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
২০ চৈত্র ১৪৩২

তেলের দাম ৫ ডলারের বেশি বাড়ল, স্বর্ণের বাজারও ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ৯:৪৫ পিএম

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে আরও তীব্র সামরিক পদক্ষেপের ঘোষণা বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।

সরবরাহে ব্যাঘাতের আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে তেলের দাম বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যারেলপ্রতি ৫ ডলারের বেশি বেড়েছে।


রয়টার্সের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬.৩৩ ডলার বা ৬.৩ শতাংশ বেড়ে ১০৭.৪৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ৫.২৮ ডলার বা ৫.৩ শতাংশ বেড়ে ১০৫.৪০ ডলারে দাঁড়িয়েছে।


গত বুধবার তেলের বাজার কিছুটা পতনমুখী থাকলেও ট্রাম্পের ভাষণের পর পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, “আমরা লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং দুই-তিন সপ্তাহের মধ্যে এটি শেষ হবে।”


বিশ্লেষকরা জানিয়েছেন, ট্রাম্পের ভাষণে যুদ্ধবিরতি বা কূটনৈতিক উদ্যোগের কোনো সুস্পষ্ট সংকেত না থাকায় বাজারে উত্তেজনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচলে নৌপথে ঝুঁকি বৃদ্ধি এবং সামরিক সংঘাতের সম্ভাবনা তেলের সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে।


উত্তেজনার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামও বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের সময় অনুযায়ী বিকেল ৪টা ৯ মিনিটে স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭২৮.৭৫ ডলারে পৌঁছেছে, যা গত ১৯ মার্চের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ফিউচার প্রাইস ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭৫৫.৭০ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামের মধ্যে সিলভার শূন্য ০.৫ শতাংশ কমে ৭৪.৭০ ডলারে, প্লাটিনাম ০.৩ শতাংশ কমে ১৯৪২.৮০ ডলারে এবং প্যালাডিয়াম ০.৮ শতাংশ কমে ১৪৬৪.৮৮ ডলারে বন্দি হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর