ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহান এবং পারস্য উপসাগরের কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) প্রেসটিভির প্রতিবেদনে জানানো হয়,
ভোরের দিকে ইস্পাহানের প্রতিরক্ষা ইউনিট সফলভাবে একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করে, যা দীর্ঘ সময় নজরদারি চালাতে সক্ষম।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে কেশম দ্বীপের আকাশে মার্কিন নির্মিত 'লুকাস' নামক আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়, যা মূলত ইরানি শাহেদ ড্রোনের আদলে তৈরি। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বর্তমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের পর এ পর্যন্ত তারা মোট ১৪৭টি শত্রু ড্রোন ধ্বংস করেছে।
উল্লেখ্য, আট মাস আগে ইরানি নেতাদের ওপর হামলার প্রতিক্রিয়ায় ইরান বর্তমানে ইসরায়েল-অধিকৃত অঞ্চল ও মার্কিন ঘাঁটিগুলোতে নিয়মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে। এই ধারাবাহিক ড্রোন ভূপাতিত করার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
এসআর
মন্তব্য করুন: