[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি না খুলেই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৩:৩৪ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান দ্রুত শেষ করতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়,

 ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগীদের সাথে বৈঠকে ইঙ্গিত দিয়েছেন যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা এখন তার প্রধান অগ্রাধিকার নয়, বরং নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার মধ্যে এই সংঘাতের সমাপ্তি টানাই তার মূল লক্ষ্য।

মার্কিন প্রশাসনের আশঙ্কা, জোরপূর্বক এই জলপথ খুলে দেওয়ার চেষ্টা করলে যুদ্ধ দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে, যা তারা এড়াতে চায়। এ অবস্থায় ওয়াশিংটনের নতুন কৌশল হলো ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করে তাদের সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া।

তবে ইরান যদি প্রণালির নিয়ন্ত্রণ ছাড়তে অনড় থাকে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে না জড়িয়ে ইউরোপীয় ও উপসাগরীয় মিত্রদের ওপর চাপ সৃষ্টি করে তাদের মাধ্যমেই এই পথ পুনরায় সচল করার উদ্যোগ নিতে পারে। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি পরিবহন পথ আংশিক বন্ধ থাকলেও বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরির ঝুঁকি থেকেই যাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর