[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি বন্ধে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট: তেলের দাম ২০০ ডলার ছোঁয়ার আশঙ্কা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৩:২২ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে এক নজিরবিহীন জ্বালানি বিপর্যয় দেখা দিয়েছে। ব্লুমবার্গের তথ্যমতে, প্রতিদিন প্রায় ১ কোটি ১০ লাখ ব্যারেল তেলের

 সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত উঠে যেতে পারে বলে মার্কিন গণমাধ্যমগুলো সতর্ক করছে।

এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এশিয়ায়; বিশেষ করে পাকিস্তানসহ আমদানিনির্ভর দেশগুলো তীব্র জ্বালানি ও এলএনজি সংকটে ভুগছে। ইউরোপেও ডিজেল ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে বাড়িয়ে তুলেছে।

পরিস্থিতি সামাল দিতে অনেক দেশ জ্বালানি রেশনিং ও জরুরি মজুত ব্যবহার শুরু করলেও সৌদি আরব বা আমিরাতের পক্ষে বিকল্প পথে এই বিশাল ঘাটতি পূরণ করা কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ ধস নামতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর