সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।
সোমবার (৩০ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা দেন, যা পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দায়ের করা হয়। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে এই আবেদন করেন।
একই সঙ্গে অভিযোগগুলোর তদন্ত এবং প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যক্রমে বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতমূলক আচরণ করেছেন।
একটি মামলায় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত না থাকলেও তার নামে যুক্তিতর্ক উপস্থাপনের উল্লেখ করা হয়, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে।
অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা আবেদনকারীর মতে ন্যায়বিচারের অন্তরায়।
এসআর
মন্তব্য করুন: