[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প: লক্ষ্য এখন কৌশলগত খার্গ দ্বীপ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ৮:২৮ এএম

ইরানের অর্থনীতির প্রধান উৎস এবং 'অর্থনৈতিক মেরুদণ্ড' হিসেবে পরিচিত খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইঙ্গিত দিয়েছেন।

​ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান থেকে তেল সংগ্রহ করা তার অন্যতম পছন্দের কাজ। যদিও ঘরোয়া রাজনীতির সমালোচকদের তিনি 'নির্বোধ' বলে আখ্যা দিয়েছেন, তবুও ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে তিনি অনড়।

খার্গ দ্বীপ প্রসঙ্গে তিনি জানান, সেখানে মার্কিন বাহিনী কিছু সময়ের জন্য অবস্থান নেওয়ার মতো একাধিক বিকল্প নিয়ে ভাবছে। এমনকি দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে কার্যকর নয় বলেও দাবি করেন তিনি।

​বিশাল তেলের মজুদ: বিশ্বের মোট তেলের প্রায় ১১.৮২ শতাংশ রয়েছে ইরানে, যা পরিমাণের দিক থেকে প্রায় ২০৮.৬ বিলিয়ন ব্যারেল। এটি ভেনেজুয়েলা ও সৌদি আরবের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মজুদ।


​রপ্তানির প্রাণকেন্দ্র: ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয় এই ক্ষুদ্র খার্গ দ্বীপ থেকে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি পারস্য উপসাগরের ইরানি উপকূল থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে অবস্থিত।


​বৈশ্বিক তেলের বাজার: ইরানের তেলের বড় একটি অংশ চীনে রপ্তানি হয়। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারানো মানে ইরানের অর্থনীতির মূল ভিত্তি ধসে পড়া।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর