ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিরসনে আজ রোববার (২৯ মার্চ) পাকিস্তানের ইসলামাবাদে জরুরি বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা।
এমন সময় এই কূটনৈতিক তৎপরতা চলছে যখন ইরানে সম্ভাব্য স্থল হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সাড়ে তিন হাজার মেরিন সেনা মোতায়েন করেছে এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
পাল্টাপাল্টি হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লোহিত সাগরের নিয়ন্ত্রণ হুতিদের হাতে থাকায় বাব এল-মানদেব প্রণালি বন্ধ হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম আরও বাড়ার মুখে রয়েছে।
এসআর
মন্তব্য করুন: