মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে আশার বার্তা দিয়েছে ইরান।
দেশটি জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজকে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে নিরাপদে যাতায়াতের সুযোগ দেওয়া হবে।
বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালিকে ঘিরে বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়। তবে ইরান এখন নির্দিষ্ট কিছু দেশকে শর্তসাপেক্ষে এই রুট ব্যবহারের অনুমতি দিচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে জানান, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি। নিরাপদে চলাচলের জন্য বিভিন্ন দেশ ও জাহাজ মালিকরা তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
তিনি আরও বলেন, যেসব দেশকে ইরান মিত্র হিসেবে বিবেচনা করে, তাদের জাহাজের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই তালিকায় চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশ রয়েছে।
এরই মধ্যে ভারতের কয়েকটি জাহাজ এই সুবিধা ব্যবহার করে প্রণালি অতিক্রম করেছে বলে জানা গেছে। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গেও বিষয়টি নিয়ে সমন্বয় চলছে বলে উল্লেখ করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: