[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১২ চৈত্র ১৪৩২

সৌদিতে ভিসা শেষ হলেও ছাড়ার সুযোগ, বাংলাদেশিদের জন্য নতুন সময়সীমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ১০:০২ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা এসেছে।

যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তাদের দেশে ফেরার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ ২৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়েছে কিন্তু এখনও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তারা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত দেশটি ছাড়ার সুযোগ পাবেন।


দূতাবাস আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভ্রমণকারীরা টিকিট সংগ্রহ করে সরাসরি বিমানবন্দরে গিয়ে কোনো জটিলতা ছাড়াই দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে ভিসা নবায়ন বা অতিরিক্ত জরিমানা দিতে হবে না।


চলমান আঞ্চলিক পরিস্থিতির কারণে অনেকেই নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি। তাদের সুবিধার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর