[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

জলবায়ু পরিবর্তনের প্রভাবে কানেকটিকাটে এক দশকের তীব্রতম শীত ও তুষারপাত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ৮:১৪ পিএম

সৌর ক্যালেন্ডার অনুযায়ী উত্তর গোলার্ধে বসন্তের আগমন ঘটলেও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্য এবার গত এক দশকের মধ্যে শীতলতম শীতকাল পার করেছে। রাজধানী হার্টফোর্ড এলাকার পরিসংখ্যান অনুযায়ী, এবার

 শীতকালীন গড় তাপমাত্রা ছিল ২৭.৯° ফারেনহাইট, যা ২০১৫ সালের পর সর্বনিম্ন এবং তুষারপাতের পরিমাণ ছিল ৫২.৭ ইঞ্চি, যা ২০১৭ সালের পর সর্বোচ্চ রেকর্ড।

জলবায়ু বিষয়ক বিশেষজ্ঞ ড. ক্রিস্টিনা ডাহল জানান যে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে শীতকাল সামগ্রিকভাবে উষ্ণ হলেও জেট স্ট্রিম-এর অস্থির আচরণের ফলে মেরু অঞ্চলের শীতল বাতাস বা 'আর্কটিক এয়ার' জনপদে আছড়ে পড়ায় এমন তীব্র শীত অনুভূত হয়েছে।

একদিকে কানেকটিকাটসহ পূর্ব উপকূলে হাড়কাঁপানো ঠান্ডা থাকলেও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এবার রেকর্ড উষ্ণতা দেখা গেছে, যা আবহাওয়ার চরম বৈপরীত্যকে তুলে ধরছে। বিজ্ঞানীরা মনে করছেন, ভবিষ্যতে এমন তীব্র শীতের প্রবণতা কমলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝড়গুলো আরও বেশি আর্দ্র হয়ে উঠবে, যার ফলে অল্প সময়ের ঝড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তুষারপাতের আশঙ্কা থেকেই যায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর