[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

ইরান ইস্যুতে হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প, আলোচনার দাবি নাকচ তেহরানের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ৭:৫১ পিএম

ইরানের সাথে সংঘাত নিরসনে ইতিবাচক আলোচনার দাবি করে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা আগামী পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ ২০২৬) নিজের

 সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান যে, গত দুই দিনে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হওয়ায় তিনি আগের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে সরে এসেছেন এবং আপাতত সামরিক পদক্ষেপ নিচ্ছেন না। এর আগে গত শনিবার তিনি ঘোষণা করেছিলেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে।

তবে যুক্তরাষ্ট্রের এই আলোচনার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি; তিনি আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে জানিয়েছেন যে ওয়াশিংটনের সাথে তাদের কোনো আলোচনা হয়নি এবং ট্রাম্প মূলত বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে ও সময়ক্ষেপণ করতে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

আরাগচি আরও উল্লেখ করেন যে, এই অঞ্চলে উত্তেজনা হ্রাসের উদ্যোগ নেওয়া হলেও যুদ্ধের হোতা হিসেবে যুক্তরাষ্ট্রের সাথেই আলোচনার প্রয়োজন নেই। অন্যদিকে ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে যে, ইরানের পাল্টা হামলার কঠোর হুমকির মুখে পড়ে প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর