[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালী নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র চরম উত্তেজনা ও ট্রাম্পের আল্টিমেটাম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ৩:৩০ পিএম

ইরানের প্রতিরক্ষা কাউন্সিল এক কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে তাদের উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো হামলা চালানো হলে তারা পুরো পারস্য

 উপসাগর জুড়ে মাইন বিছিয়ে সব ধরনের নৌ-চলাচল বন্ধ করে দেবে।

ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে সামরিক কৌশল অনুযায়ী পারস্য উপসাগরের প্রবেশপথ ও যোগাযোগ লাইনে ভাসমান মাইন ছড়িয়ে দিয়ে দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালীর মতো এই জলপথকেও অবরুদ্ধ করা হবে বলে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। বর্তমানে ইরান চীন, ভারত ও পাকিস্তানের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজের জন্য নিরাপদ যাতায়াতের অনুমতি দিলেও অন্যদের জন্য এই পথ কার্যত বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ সংকট তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র ইরানের কৌশলগত ‘খারগ দ্বীপ’ দখলের পরিকল্পনা বিবেচনা করছে, যার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২১ মার্চ ২০২৬) এক চরম আল্টিমেটাম দিয়েছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে সোমবার (২৩ মার্চ) গ্রিনিচ মান সময় ২৩:৪৪ মিনিটের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে। এই পাল্টাপাল্টি হুমকি ও আল্টিমেটামের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর