[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৪ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকিতে এশিয়ার শেয়ারবাজারে বড় ধস

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ১০:১২ এএম

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি নেতাদের পাল্টাপাল্টি হুমকির প্রলে এশিয়ার শেয়ারবাজারে ব্যাপক ধস

 নেমেছে। ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিতে বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ায় সিউল ও টোকিও’র বাজারে সূচক যথাক্রমে ৬ শতাংশ ও ৫ শতাংশ পর্যন্ত পড়ে গেছে।

এছাড়া হংকংয়ের বাজারে ৩ শতাংশ এবং সাংহাই, তাইপেই ও ম্যানিলার সূচক ২ শতাংশের বেশি দর হারিয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সিডনি, সিঙ্গাপুর ও ওয়েলিংটনসহ অন্যান্য মুদ্রাবাজারেও। দক্ষিণ কোরীয় মুদ্রা 'ওন'-এর মান ডলারের বিপরীতে ১,৫১০-এ নেমে ২০০৯ সালের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

এই অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারের কাছাকাছি এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে এক অনিশ্চিত সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর