[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৪ চৈত্র ১৪৩২

ইসরাইলে ইরান ও লেবাননের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা: ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ২:১১ পিএম

ইসরাইলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরান এবং লেবানন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও রকেটের

 তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, উত্তর ইসরাইলের মিসগাভ আম এলাকায় লেবানন থেকে ছোঁড়া একটি গোলার আঘাতে গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং বেশ কিছু গাড়ি ভস্মীভূত হয়েছে। এছাড়া রাতভর আরাদ ও ডিমোনা এলাকায় চালানো হামলায় প্রায় ১০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইলি সামরিক বাহিনী এই হামলার তীব্রতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে তদন্ত শুরু করেছে। সংবেদনশীল স্থাপনা ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে ইসরাইলজুড়ে কঠোর সেন্সরশিপ আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর