ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার পাল্টা জবাব হিসেবে দক্ষিণ ইসরায়েলের পারমাণবিক শহর ডিমোনায় জোরালো ক্ষেপণাস্ত্র
হামলা চালিয়েছে তেহরান। রোববার (২২ মার্চ) সকালে এই হামলার ঘটনা ঘটে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী ডিমোনার 'শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার' সংলগ্ন একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। তবে অত্যন্ত সুরক্ষিত ও গোপনীয় এই স্থাপনাটিতে কোনো পারমাণবিক ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সেখানে অস্বাভাবিক কোনো বিকিরণ শনাক্ত হয়নি।
এর আগে শনিবার (২১ মার্চ) সকালে ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরান এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা জানায়। নাতাঞ্জে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ডিমোনায় এই পাল্টা আঘাত হানল তেহরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান তাদের কৌশলগত অবস্থানে পরিবর্তন এনেছে এবং যেকোনো উস্কানির বিপরীতে এখন থেকে আরও কঠোর ও জোরালো প্রতিক্রিয়া দেখানো হবে।
এসআর
মন্তব্য করুন: