হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে কড়া আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার
মধ্যে কোনো শর্ত বা হুমকি ছাড়াই ইরান যদি এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত না করে, তবে যুক্তরাষ্ট্র দেশটির বড় বড় বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবে।
ট্রাম্পের এই চরমপত্রের কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরানের দাবি অনুযায়ী, এই হামলায় মার্কিন ঘাঁটির হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাংকগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কুয়েত বা আমিরাতের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
জ্বালানি করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুমকি এবং পাল্টাপাল্টি ইরানি ড্রোন হামলার খবর বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
এসআর
মন্তব্য করুন: