ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে রোববার (২২ মার্চ) অত্যন্ত শক্তিশালী ও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে,
তেহরানের পারদিস এবং পার্শ্ববর্তী শহর দামাভান্দ এলাকায় এই বিস্ফোরণগুলো ঘটে।
যুদ্ধ ব্লগারদের দেওয়া তথ্য অনুযায়ী, দামাভান্দে অন্তত তিনটি বিকট বিস্ফোরণ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েল তেহরানে নতুন করে ব্যাপক হামলার ঘোষণা দেওয়ার কিছু সময়ের মধ্যেই এই বিস্ফোরণগুলো ঘটে। তবে ইসরায়েলি বাহিনী নির্দিষ্ট কোন স্থাপনায় আঘাত হেনেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার চরমপত্র দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হবে। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: