[email protected] রবিবার, ২২ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২

ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ৬:১৭ এএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দেশটির রাজধানী

 প্যারিসসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরাসহ হাজার হাজার মুসলিম একত্রে ঈদের নামাজ আদায় করেন। বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং নিপীড়িত মানুষের মুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনটি শুরু হয়।

​প্যারিসের অভারভিলা বাংলাদেশি জাতীয় মসজিদ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার এবং লা কুরনিভসহ বিভিন্ন স্থানে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিশেষ করে স্তাঁর বাংলাদেশ কমিউনিটি মসজিদে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়, যা প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়। এছাড়াও ঐতিহ্যবাহী গ্রঁদ মসকে দ্য প্যারিসে দুটি বড় জামাত অনুষ্ঠিত হয়।

​নামাজ শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলতে 'বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স' (বিসিএফ)-এর উদ্যোগে 'ঈদ ফেস্টিভ্যাল' এবং বিভিন্ন স্থানে ঈদ মেলার আয়োজন করা হয়। ফ্রান্সে সরকারি ছুটি না থাকায় অনেক প্রবাসীকে নামাজ শেষেই কর্মস্থলে ফিরতে হলেও, তাদের উদযাপনে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির কোনো কমতি ছিল না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর