মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে জানা গেছে।
যেখানে আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টির বেশি জাহাজ এই প্রণালি অতিক্রম করত, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৫-৬টিতে।
মার্চ মাসে এখন পর্যন্ত মোট প্রায় ১০০টির মতো জাহাজ এই পথ ব্যবহার করেছে।
বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। তবে চলমান উত্তেজনার কারণে তেল ও অন্যান্য পণ্য সরবরাহ এখন বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে।
বর্তমানে সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে, যার মধ্যে অনেকগুলো নির্দিষ্ট আঞ্চলিক পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া কিছু জাহাজ বিকল্প রুট ব্যবহার করে ঝুঁকি এড়ানোর চেষ্টা করছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে এবং এর প্রভাব পড়তে পারে পণ্যমূল্যের ওপরও।
ফলে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: